গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Entertainment তৃণমূলের হারে রচনার কণ্ঠে ভিন্ন সুর 

    তৃণমূলের হারে রচনার কণ্ঠে ভিন্ন সুর 

    0
    17
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ঘাসফুল শিবিরের টিকিটে জয়ী হয়ে রাজনীতিতে অভিষেক হয় রচনা ব্যানার্জির। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে তিনি টলিউডের সঙ্গে যুক্ত।

    ফলে বাংলা চলচ্চিত্র জগতের বর্তমান প্রজন্মের কাছে তিনি একজন সিনিয়র অভিনেত্রী হিসেবেই পরিচিত।সম্প্রতি টলিউডের কাজের পরিবেশ ও ইন্ডাস্ট্রির রাজনীতি নিয়ে সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূলের সংসদ সদস্য।আর তাতেই সোশ্যালে উঠেছে ডিগবাজি বিতর্ক।টলিউডের রাজনৈতিক প্রভাব নিয়ে রচনা জানিয়েছেন, আগে ইন্ডাস্ট্রির পরিবেশ এতটা অশান্ত ছিল না। তাঁর দাবি, একসময় চলচ্চিত্র জগৎ নিজেদের নিয়মেই চলত, সেখানে রাজনৈতিক হস্তক্ষেপ ছিল না।রচনার কথায়,আমরা এত বছর ধরে অভিনয় করেছি, আগে তো এগুলো ছিল না, এটা মানতেই হবে।বিগত ১৫ বছর আগে কোনো রাজনৈতিক দল এসে ফিল্ম ইন্ডাস্ট্রি চালাত না। এটাই সত্যি। আমরা নিজেদের মতো কাজ করেছি। ইম্পার প্রেসিডেন্ট, ফোরাম সব একসঙ্গে কাজ করত।সব কটা ফিল্ডের আলাদা আলাদা ফোরাম ছিল। তার মধ্যে একজন হেড থাকতেন, যাঁর তত্ত্বাবধানে সবটা চলত। খুব শান্তিপূর্ণভাবে আনন্দের সঙ্গে আমরা কাজ করেছি। কোনো দিন এত অশান্ত পরিবেশ টলিউড ইন্ডাস্ট্রিতে ছিল না। কিন্তু ইদানীকালে সেটা হয়েছিল।সেটা অনেকেই মেনে নিতে পারছিলেন না।শুধু তাই নয়, যে দলের হাত ধরে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু, সেই দলকে নিয়েও পরোক্ষে সমালোচনা করতে দেখা গেছে তাঁকে। কেন এত দিন ইন্ডাস্ট্রির রাজনীতি নিয়ে সরব হননি, সেই প্রশ্নের জবাবেও খোলামেলা মন্তব্য করেছেন রচনা।তিনি বলেছেন,যেহেতু সরকার তাদের ছিল, আমরা কেউ হয়তো সে অর্থে খুব জোর গলায় আওয়াজ তুলতে পারিনি।

    এদিকে সংবাদমাধ্যমের সামনে রচনা আরো দাবি করেছেন, অনেক দিন ধরেই তাঁর মনে হয়েছিল সাধারণ মানুষ তৃণমূলকে আগের মতো সমর্থন করছেন না। প্রচারে গিয়ে মানুষের আচরণ দেখেও তাঁর এমন ধারণা হয়েছিল বলে জানান তিনি।