গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata দিঘায় জগন্নাথের প্রসাদের নামে আস্থায় আঘাত, ক্ষোভ শুভেন্দুর

    দিঘায় জগন্নাথের প্রসাদের নামে আস্থায় আঘাত, ক্ষোভ শুভেন্দুর

    0
    119
    ছবি সৌজন্যে :ফেসবুক
    দিঘায় জগন্নাথ মন্দিরের প্রসাদের নামে আস্থায় আঘাত করা হচ্ছে। অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। প্রসাদের প্যাকেট দেখিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।
    তিনি বলেছেন ২০ টাকার প্যাকেট রাজনৈতিক প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০ টাকার প্যাকেটে প্যাড়া বা গজা খাওয়ানোতে তাঁর আপত্তি নেই। কিন্তু স্থানীয় মিষ্টিকে প্রসাদ বলে চালানো হবে অভিযোগ করেছেন তিনি। তাঁর কথায় রাজ্যের কোষাগার শূন্য, ৭ লাখ কোটি টাকার ঋণ নিয়েছেন। কিন্তু জগন্নাথ দেবের প্রসাদ বলে ওনার হাসির মুখের ছবি সহ যে ভাস্কর্যটা সরকারি টাকায় দীঘায় তৈরি হয়েছে তাতেই তাঁর আপত্তি। ইতিমধ্যে ডিএম, এসডিও, বিডিওদের সার্কুলার পাঠানো হয়েছে। দুয়ারে রেশন প্রক্রিয়ার মাধ্যমে মানুষের কাছে ওই প্যাকেট পৌঁছে দেওয়া হবে। এতেই মানুষের আস্থার ওপর আঘাত করা হচ্ছে বলে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
    তিনি বলেছেন প্রসাদের নামে মিষ্টির দোকান থেকে গজা এবং প্যাড়া দিয়ে রেশন ডিলারদের মাধ্যমে বাধ্য করিয়ে সনাতনীদের ভোটকে বিভাজিত করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।