মুখ্যমন্ত্রীর লেখা-সুরে জিৎ-শ্রীরাধার গান, ডোনার নাচ, চাঁদের হাট দিঘা

0
266
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
মুখ্যমন্ত্রীর লেখা এবং সুর দেওয়া গান গাইলেন জিৎ গাঙ্গুলি, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। নৃত্য পরিবেশন ডোনার। আর মঞ্চের মধ্যমণি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তখন ঘিরে রয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, গায়ক নচিকেতা চক্রবর্তী।
জগন্নাথ মন্দিরের উদ্বোধন ঘিরে কার্যত চাঁদের হাট দিঘায়। মঞ্চে তখন পরপর গান গেয়ে চলেছেন একের পর এক শিল্পী। জমকালো অনুষ্ঠানে পরপর গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, রূপঙ্কর বাগচি, ইমন চক্রবর্তী, অদিতি মুন্সি। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুরে ২টো গান গেয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। জিতের পর মঞ্চে ওঠেন সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। প্রথম গানটি গাওয়ার পর মুখ্যমন্ত্রীর অনুরোধে আরও একটি গান গেয়েছেন তিনি। এরপর গান গাইতে মঞ্চে উঠেছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। তিনিও মুখ্যমন্ত্রীর লেখা দুটি গান গেয়েছেন।
গানের অনুষ্ঠান শেষে শুরু হয় নৃত্যানুষ্ঠান। ডোনা গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় নৃত্য পরিবেশন করেছে নাচের দল। তখন মঞ্চে বসে একঝাঁক সেলিব্রিটি। জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, লাভলি মৈত্র সহ বিনোদন জগতের পরিচিত মুখ।