কৃষকদের উন্নত জীবনযাত্রায় ডিজিটাল কৃষি মিশন: অশ্বিনী

0
225
KRISHAKDER UNNATO JEEBANJATRAY DIGITAL KRISHI MISSION ASHWANI
KRISHAKDER UNNATO JEEBANJATRAY DIGITAL KRISHI MISSION ASHWANI
কৃষকদের জীবনযাত্রার উন্নতি এবং আয় বৃদ্ধির জন্য মন্ত্রিসভার বৈঠকে ডিজিটাল কৃষি মিশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক অনুষ্ঠানে কৃষকদের উন্নয়ন নিয়ে বলতে গিয়ে এই কথাই বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
তিনি বলেছেন, এটি ডিজিটাল কাঠামোর আদলে তৈরি করা হচ্ছে। কৃষির জন্য পাবলিক ইনফ্রাস্ট্রাকচার কিছু ভাল পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তার ভিত্তিতে কেন্দ্র ২ হাজার ৮১৭ কোটি টাকা বিনিয়োগ করে ডিজিটাল কৃষি মিশন স্থাপন করবে। পাশাপাশি, কেন্দ্রীয় মন্ত্রীর কথায় উঠে এসেছে, ২০৪৭ সালের মধ্যে ভারতে কৃষকদের জন্য উপযুক্ত জলবায়ু, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা তৈরি করা হবে। বিকশিত ভারত তৈরির লক্ষ্যে কৃষকদের তৈরি করাই মূল লক্ষ্য। কৃষি সংক্রান্ত যে শিক্ষার ব্যবস্থা করা হবে, তা কৃষকদের কাছে পৌঁছে দিতেও অঙ্গীকারবদ্ধ সরকার।