গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National ডিজিটাল গ্রেফতার : দেশজুড়ে হানা সিবিআই-র

    ডিজিটাল গ্রেফতার : দেশজুড়ে হানা সিবিআই-র

    0
    64
    ছবি সৌজন্যে : এক্স
    ডিজিটাল গ্রেফতার করে প্রতারণার মামলার তদন্তে রাজধানী দিল্লি এবং পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন প্রান্তে একযোগে হানা দিয়েছে সিবিআই। অভিযান চলেছে হরিয়ানা, রাজস্থান, গুজরাট এবং কেরলেও।
    বুধবার দেশের মোট ৪০টি জায়গায় তল্লাশি অভিযান চালান তদন্তকারী আধিকারিকেরা। তল্লাশি অভিযানে বেশ কিছু মোবাইল, ল্যাপটপ ইত্যাদি কেওয়াইসি নথি, সিম কার্ড এবং হোয়াট্‌সঅ্যাপ মারফত কিছু পুরনো কথোপকথনের তথ্য সংগ্রহ করছে সিবিআই। 
    স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সাইবার অপরাধ সংক্রান্ত পোর্টাল ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার-এ সম্প্রতি ৯টি অভিযোগ জমা পড়েছিল। আন্তর্জাতিক প্রতারণাচক্র ডিজিটাল গ্রেফতার করে তাঁদের থেকে প্রায় সাড়ে চার কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। ওই অভিযোগগুলির প্রেক্ষিতে এফআইআর রুজু করে তদন্তে নামে সিবিআই।