
বিধাননগরের খাসমবলের দখল হয়ে যাওয়া ভেড়িতে নৌকা চালিয়ে মাছ ধরলেন দিলীপ ঘোষ। গলা ভেজালেন ডাবের জলে। খেলেন মুড়ি দিয়ে মাছ ভাজা।
পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন রাজ্যে পালাবদল হতেই দখলমুক্ত হয়েছে ভেড়ি। সেই আনন্দে একেবারে অন্য মুডে দিল্লীপ ঘোষ। ভেড়িতে নৌকা চালানোর পর জনসংযোগও করেছেন। এরপর জমিয়ে খেয়েছেন মাছ ভাজার সঙ্গে মুড়ি। সঙ্গে আবার চা বিস্কুটও। ফুলের মালা, ফুলের তোড়া, মিষ্টি দিয়ে সংবর্ধনাও জানানো হয়েছে দিলীপ ঘোষকে। পঞ্চায়েতমন্ত্রী বলেছেন এই ভেড়ি দখল করে নেওয়া হয়েছিল। আবার ফেরত পেয়েছে। চাষ করাছে।
ওদের সঙ্গে দেখা করতেই তাঁর এখানে আসা। ২০২১-এ এখানে মাছ ছেড়েছিলেন। তারপর সব দখল হয়ে যায়। এখন আবার ফিরে পেয়ে মানুষগুলো খুব খুশি।
