
ভয় ছাড়া ভরসা নিয়ে মানুষ বাঁচুক। মন্ত্রী হিসেবে শপথ নিয়েই কালীঘাট মন্দিরে পুজো দিয়েই মন্তব্য করেছেন অগ্নিমিত্রা পাল। তিনি বলেছেন আর শাসন নয়, মানুষের সেবায় নিয়োজিত হতে হবে।
দেবীর কাছে প্রার্থনা করেছেন রাজ্যে যাতে শান্তি ফেরে, উন্নয়নের পথে এগিয়ে যায় বাংলা। মন্ত্রী হয়ে অগ্নিমিত্রা পাল বলেছেন ২০১৯-এ যখন বিজেপিতে যোগ দিয়েছিলেন তখন একটা বক্তৃতা দিতে জানতেন না। সবাই তাঁকে হাতে ধরে শিখিয়েছে। এদিকে শনিবার মন্ত্রী হিসেবে শপথ নিয়ে মর্নিং ওয়াকে খোশমেজাজে দিলীপ ঘোষ। তিনি বলেছেন আরও মন্ত্রীরা শপথ নেবেন।
দফতর ভাগ হবে। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে বলেছেন এতদিন বিরোধীদের কোনও সম্মান দেননি। এখন ঠেলায় পড়েছেন। তাঁর স্যান্ডউইচ রাজনীতি চলবে না বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।







