
মন্ত্রী হয়ে পাহাড় সফরে সাধারণের সঙ্গেই টয়ট্রেনে সস্ত্রীক দিলীপ ঘোষ। শনিবার সকালে দিলীপ ঘোষ, স্ত্রী রিঙ্কুকে নিয়ে টয়ট্রেনে ওঠেন। কথা বলেন সাধারণের সঙ্গে।
উত্তরবঙ্গে পর্যটনের প্রচার এবং কার্শিয়াংয়ে অনুষ্ঠিত দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ফিল্ম এক্সপোজারের উদ্বোধন উপলক্ষে কার্শিয়াংয়ে গিয়েছিলেন দিলীপ ঘোষ। দেশের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ শনিবার টয়ট্রেনে কার্শিয়াং থেকে টুং পর্যন্ত গিয়েছেন।
সস্ত্রীক মন্ত্রীকে দেখে মোবাইলে ছবিও তোলেন স্থানীয়রা। দেশের পঞ্চায়েত মন্ত্রীর টয়ট্রেনে যাত্রার মূল লক্ষ্যই হল উত্তরের প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটনকে উৎসাহিত করা।
