গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Nadia নিজের ক্ষমতায় রাজনীতি করি: দিলীপ ঘোষ

    নিজের ক্ষমতায় রাজনীতি করি: দিলীপ ঘোষ

    0
    118
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কৃষ্ণনগর সদর হাসপাতাল মোড়ে চা চক্রে ফের চেনা মেজাজে দিলীপ ঘোষ। কর্মীদের  পাশে নিয়ে গরম চায়ে চুমুক দিতে দিতে বললেন, তিনি নিজের ক্ষমতায় রাজনীতি করেন।
    তাঁকে কে কোণঠাসা করবে? কর্মীদের সঙ্গে নিয়ে রাজনীতি করেন। গত বেশ কয়েক দিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন বিজেপির প্রাক্তন সাংসদ। বুধবার সকালেই দিলীপ ঘোষ বেরিয়ে পড়েছিলেন কৃষ্ণনগরে। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক কর্মী, সমর্থক। মঙ্গলবার বর্ধমানে কাটোয়ায় অগ্রদ্বীপের গোপীনাথ মেলায় গিয়েছিলেন দিলীপ ঘোষ।
    পুজো দেওয়ার পর মেলা থেকে একটি ধারালো দা কিনেছিলেন। বলেছিলেন দা-এর অনেক কাজ আছে।