
ভাইরাল হওয়া ভিডিও ভুয়ো, তাঁর নয়। সাফ জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
পুরো ঘটনার তদন্ত চেয়ে লালবাজার সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে ব্যাপক চক্রান্তও দেখছেন প্রাক্তন সাংসদ। বিতর্কিত ভিডিও কাণ্ডে শুধু পুলিশে অভিযোগই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে ফোন করে দিলীপ বলেছেন, এটা তাঁর ভিডিও নয়। তিনি নন। তিনি বলেছেন এটা ফরেনসিকে পাঠানো হোক। কারা নোংরামি করছে তাঁর সঙ্গে সেটা চিরতরে শেষ হওয়া দরকার। তিনি এর শেষ দেখে ছাড়বেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ।
দিলীপ বলেছেন, বদনাম করতেই এই ফেক ভিডিও করা হয়েছে। তাঁর দাবি, সোশ্যাল মাধ্যমকে কাজে লাগিয়ে রাজনৈতিক কেরিয়ার কালিমালিপ্ত করা হচ্ছে।









