গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata ইকো পার্কে হাঁটলেই বিয়ে হয় না: দিলীপ

    ইকো পার্কে হাঁটলেই বিয়ে হয় না: দিলীপ

    0
    104

    নিয়ম করে প্রতিদিন সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতভ্রমণে বেরোন দিলীপ ঘোষ। শনিবার সকালে আর পাঁচটা দিনের মতোই বেরিয়ে পড়েন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।

    সেখান থেকেই জানিয়ে দিয়েছেন, স্ত্রী সঙ্গে আলাপ ইকো পার্কে হয়নি। ইকো পার্কে হাঁটলে আদৌ কারও বিয়ে হয় না। বিয়ে যখন হওয়ার, তখনই হয়, বিয়ের পর রাজনৈতিক কর্মসূচিতেও কোনও বদল আসবে না বলে জানিয়েছেন দিলীপ। শনিবার দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজমদারকে তাঁদের নতুন সূচনার জন্য শুভেচ্ছা। ভালবাসার নিজস্ব সময় ছন্দ আছে। জীবনের নতুন অধ্যায় সুন্দর হোক।