
ছিপে মাছ গাঁথতেই ২০২৬-র বিধানসভা ভোটে বড় মাছ ধরবেন বলে খোঁচা দিয়েছেন দিলীপ ঘোষ। জানিয়েছেন এখন থেকে তারই অনুশীলন শুরু করে দিয়েছেন।
বিজেপির হুগলি জেলা সভাপতি তুষার মজুমদারের পাণ্ডুয়ার বাড়িতে গিয়েছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার সেখান থেকে বালিখালে চলে যান মাছ ধরতে। সঙ্গে ছিলেন বিজেপির নেতাকর্মীরা। খোলভাজা, পিঁপড়ের ডিম, পাউরুটির টোপ তৈরি করে বড়শি ফেলেন জলে। কিন্তু তাঁতে কাজের কাজ কিছু হয়নি। সময় বাড়তে থাকায় দু-চারজায়গায় টোপ ফেলেন বিজেপি কর্মীরা। কিন্তু শেষপর্যন্ত একটি পুঁটিমাছেই সন্তুষ্ট থাকতে হয়েছে দিলীপ ঘোষকে। যদিও দলের এক কর্মীর ছিপে উঠেছে রূপচাঁদ মাছ। এরপরেই মাছধরা ছেড়ে দিলীপ ঘোষ বলেছেন বালিখালের জল গভীর। এখানে বড় মাছ আছে। তা ধরতে আলাদা কায়দা দরকার। পুঁটি থেকে রুপচাঁদা দিয়ে শুরু হয়েছে।
ছাব্বিশের আগে বড় মাছ ধরবেন। তারই প্র্যাকটিস শুরু হয়েছে।









