গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home North 24Pgs মোদীর দমদমের সভায় আমন্ত্রণ ‘না’ দিলীপকে

    মোদীর দমদমের সভায় আমন্ত্রণ ‘না’ দিলীপকে

    0
    81
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    নরেন্দ্র মোদীর দমদমের সভাতেও আমন্ত্রণ পেলেন না বঙ্গবিজেপির নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে সাফ জানিয়ে দিয়েছেন, তাঁকে আমন্ত্রণ জানানোই হয়নি।

    ফলত তিনি যে যাবেন না, তা মোটের উপর নিশ্চিত। তিনি বলেছেন, তাকে আমন্ত্রণ করা হয়নি। তাই যেতেও পারেন, আবার নাও পারেন। আমি কোথায় যাব আমি ঠিক করি, আমিই ঠিক করব।” তবে দলের নির্দেশ মেনে যে কাজ চালিয়ে যাবেন এদিন ফের তা স্পষ্ট করে দিয়েছেন দিলীপ। দীর্ঘদিন ধরেই বিজেপিতে প্রকট নব্য-পুরনো দ্বন্দ্ব। যার হাত ধরে বাংলায় বিজেপির উত্থান সেই দিলীপ ঘোষ কার্যত কোণঠাসা। গত কিছুদিনে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গ সফরে এলেও সেখানে আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ। যা নিয়ে বিতর্ক কম হয়নি। পরবর্তীতে শমীক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ায় মনে করা হচ্ছিল ছবিটা পালটাবে।

    দলে ফের গুরুত্ব বাড়বে দিলীপের। কিন্তু নরেন্দ্র মোদীর সভাতেও আমন্ত্রণ পেলেন না দিলীপ ঘোষ।