
একুশে জুলাই বড় চমকের কথা বলে জল্পনা উস্কে দিয়েছিলেন বারবার। এবার জানা গিয়েছে একুশে জুলাই শহিদ দিবস পালন করবেন দিলীপ ঘোষও। বিজেপির দাবি তৃণমূলের হামলায় বিজেপির আড়াশোরও বেশি কর্মীর মৃত্যু হয়েছে।
তাঁদেরকেই একুশে জুলাই শ্রদ্ধাঞ্জলি দেবেন দিলীপ ঘোষ। সেকারণে কর্মসূচির ডাক দিয়েছেন। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন ২১ তারিখ খড়গপুরে সভা হবে।
সেখানে কর্মীরা আসবেন। যাঁরা তৃণমূলের হিংসার বলি হয়েছেন, সেই সমস্ত বিজেপি নেতাকর্মীদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে। আর এদিনেই শিলিগুড়িতে উত্তরকণ্যা অভিযান করছে বিজেপি।








