
ভারতের কাছে সুযোগ থাকা সত্ত্বেও পাক অধিকৃত কাশ্মীর কেন নিয়ে নেননি, এবার কংগ্রেসকে পাল্টা আক্রমণ শানিয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ভারত-পাক সংঘর্ষ বিরতি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারত-পাক যুদ্ধের সময় আমেরিকার হস্তক্ষেপ মেনে নেননি, অথচ মোদী মেনে নিলেন, এই ইস্যু তুলে ধরা হচ্ছে কংগ্রেসের তরফে। দিলীপ ঘোষের পাল্টা দাবি, ইন্দিরা গান্ধী এবং তাঁর পরবর্তী কংগ্রেস সরকারের আমলে পাক অধিকৃত কাশ্মীর, ৭১ এর যুদ্ধের পর বাংলাদেশে যশোর, খুলনা ভারতের অন্তর্ভুক্তি করার সুযোগ থাকলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে কংগ্রেস।
তিনি এও স্মরণ করিয়ে দিয়েছেন আগের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা।
