রাজ্য নেতৃত্ব কিছু জানায়নি, মোদীর সভা প্রসঙ্গে দিলীপ

0
219
ছবি সৌজন্যে : নিজস্ব
দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় রাজ্য নেতৃত্ব আমন্ত্রণ না জানালেও সাধারণ কর্মী হিসেবেই সেখানে উপস্থিত থাকবেন বলে জানিয়ে দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ইকোপার্কে প্রাতঃভ্রমণ এসে তাঁর বার্তা, রাজ্য নেতৃত্ব অফিসিয়ালি তাঁকে কিছুই জানায়নি।
তবে তিনি যাবেন, কর্মী হিসেবে। আগামী ১৮ জুলাই দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। দুর্গাপুরের সভায় দিলীপের থাকার আভাস আগেই দিয়েছিলেন রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য। সোমবার জানা যায় দিলীপের কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণপত্র। তখনই জানা গিয়েছিল, ১৭ তারিখ রাতেই দুর্গাপুরে পৌঁছে যাবেন দিলীপ ঘোষ।
কিন্তু মঙ্গলবার প্রাতঃভ্রমণের ফাঁকে দিলীপ ঘোষ দাবি করেছেন তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। তবে তিনি কর্মী হিসেবেই উপস্থিত থাকবেন।