
চাকরিহারা গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মীদের জন্য মাসিক ২৫ হাজার এবং ২০ হাজার টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
তাঁর এই ঘোষণার পর কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তিনি প্রশ্ন তুলেছেন কীসের ভিত্তিতে, কোন অধিকারে ভাতা দেওয়া হবে। এই ভাতা কি একজনের চাকরি জীবনের শেষদিন পর্যন্ত পাবেন, না এই তৃণমূল সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত ভাতা দেওয়া হবে এই প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন দিলীপ ঘোষ।
চাকরিহারা শিক্ষকদের কেন ভাতা দেওয়া হবে না, তাও জানতে চান তিনি।
