
কোনও একজনে গোটা পশ্চিমবঙ্গ জিতিয়ে দেবে সেটা সম্ভব নয়। ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে এমনই দাবি করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
পার্টি তো কোনও একক ব্যক্তির ভরসায় চলতে পারে না। কিছু প্রমিনেন্ট মুখ থাকে যাদের অভিজ্ঞতা বেশি। তাদের গুরুত্ব দেওয়া হয়।দিলীপের বক্তব্য, তবে, জগন্নাথ দেবের আশীর্বাদেই ছাব্বিশে বাংলায় বিজেপির সরকার আসবে। বুঝিয়ে দিলেন বঙ্গে বিজেপির মাটি শক্ত করতেই একশো শতাংশ দিয়ে লড়াই করবেন তিনি। দল যা দায়িত্ব দেবে সেটাই পালন করবেন।
মধ্যিখানে নরেন্দ্র মোদী-অমিত শাহের সভায় ডাক না পাওয়া প্রসঙ্গে দিলীপ বলেছেন, মাঝে ভোট ছিল না। দল অন্যদের দায়িত্ব দিয়ে সামনে এনে দেখেছে। আজ প্রয়োজন তাই ডেকেছে।
