গণপিটুনির হুঁশিয়ারি দিলীপের

0
87
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

এবার গণপিটুনির হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ। গিরিশ পার্কের ঘটনা প্রসঙ্গে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেছেন বাইরের লোক লাগে না, এখন এরাজ্যের বিজেপি কর্মীরাই তৃণমূলকে দাওয়াই দিতে পারেন।

তিনি বলছেন তৃণমূলের অনেক দাদাগিরি, লুঠপাট সহ্য করেছেন বিজেপি কর্মী থেকে সাধারণ মানুষ। এবার পাল্টা দেওয়ার সময় এসেছে। এরপর তৃণমূলের নেতা, গুন্ডাদের গণপিটুনি হবে সব জায়গায়। হুঁশিয়ারি দিয়ে বলেছেন কলকাতায় যদি মার দিতে পারে, তাহলে সারা পশ্চিমবঙ্গে একই কায়দার মার হবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন, তখন শশী পাঁজাই বিজেপির পার্টি অফিসে হামলা করেছিলেন। আর এখন ড্রামা করছেন।