গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home North 24Pgs তৃণমূল দেশবিরোধী হয়ে যাচ্ছে : দিলীপ

    তৃণমূল দেশবিরোধী হয়ে যাচ্ছে : দিলীপ

    0
    96
    ছবি সৌজন্যে : নিজস্ব
    তৃণমূল দেশবিরোধী হয়ে যাচ্ছে। সেনাকাণ্ডে ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে এমনই মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর কথায় – ভারতীয় সেনা দেশবাসীর গর্বের প্রতীক, সম্মানের প্রতীক।
    এইসব মন্তব্য করে আদতে শুধু সেনা নয়, দেশকে অপমান করা হচ্ছে।দিলীপ বলছেন, সেনার সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল, সরকার ঝগড়া করছিল, এখন পুলিশও করছে। এতে কার লাভ হবে? পশ্চিমবঙ্গ কি ভারত থেকে আলাদা হয়ে যাবে নাকি? এই করতে গিয়ে তৃণমূল এবং এখানকার সরকার দেশবিরোধী হয়ে যাচ্ছে।
    মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রেক্ষিতে তিনি এও বলেছেন, পশ্চিমবঙ্গে যদি আইনশৃঙ্খলার এই হাল হয় তাহলে রাষ্ট্রপতি শাসনও হবে, সেনাও নামবে। সেটা যাতে না হয়, তার জন্য তৃণমূল নেতা-মন্ত্রীদের নিজেদের ঠিক রাখার পরামর্শ দিয়েছেন দিলীপ।