
অপারেশন সিঁদুর-র পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের পাশে না দাঁড়ালে পশ্চিমবঙ্গের নাগরিক তৃণমূলকে ধুয়ে দেবে। ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে এমনই মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
তাঁর মন্তব্য, এটা রাজনৈতিক মন্তব্য। উনি জানেন এর বিরোধিতা করলে মানুষ শুইয়ে দেবে এবং ধুয়ে দেবে। কমিউনিস্ট পার্টি কোনওদিন পাকিস্তানের বিরুদ্ধে বলে না। দেশবাসী ৭৫ বছর ধরে এই জিনিস দেখে আসছে। কংগ্রেস বলবে না। ওদের নেতারা পাকিস্তানের পক্ষে বলবে। কংগ্রেসের বাই প্রোডাক্ট হল তৃণমূল। আজ জনগণের সেন্টিমেন্টের চাপে মিউ মিউ করতে হচ্ছে।
যদি হিম্মত থাকে তাহলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বলুক। দিলীপের আরও মন্তব্য, মুখ্যমন্ত্রী বলুক, যে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্র ও সেনার সঙ্গে আছে। না হলে বুঝে নেব ডাল মে কুছ কালা হ্যায়।
