
দিলীপ ঘোষের স্ত্রীর রিঙ্কুর ছেলে সৃঞ্জয় দাশগুপ্ত-র রহস্যমৃত্যুর আগের দিন সোমবার নিউটাউনের সাপুরজির আবাসনে নাকি রাতভর বন্ধুদের নিয়ে দেদার পার্টি করছিলেন। গভীর রাতে বন্ধুরা তাঁর আবাসন থেকে যায় বলেই প্রতিবেশী ও পুলিশ সূত্রে খবর।
তারপরই মঙ্গলবার সকালে উদ্ধার যুবকের দেহ। তবে কি ঘটনার সঙ্গে যোগ রয়েছে পার্টির? উত্তর খুঁজছে পুলিশ। জানা গিয়েছে, অন্য়ান্যদিনের মতোই সোমবারও অফিসে গিয়েছিলেন সৃঞ্জয়। ফেরেন সন্ধ্যায়। রাতের দিকে বন্ধুদের তাঁর ফ্ল্যাটে ঢুকতে দেখেন প্রতিবেশীরা। আর ছিলেন দুই অফিস কলিগ। তাঁদের মধ্যে একজন মহিলা। তিনি প্রীতমের বান্ধবী বলেই খবর। এদের মধ্যে একজন বাড়িতে ঢোকেন রাত এগারোটায়। আর এক অফিস কলিগ ঢোকেন রাত তিনটেয়। আজ সকালে ৮টায় দুর্গাপুর যাওয়ার কথা ছিল সৃঞ্জয়ের। এরপর মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে বিছানায় অস্বাভাবিক অবস্থায় দেখা যায় সৃঞ্জয়কে। তৎক্ষণাত পরিবারে খবর দেন অফিস কলিগরা। জানা যাচ্ছে, শারীরিক সমস্যা ছিল সৃঞ্জয়ের। নার্ভের সমস্যা ছিল।
চলত ওষুধ চলত। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, নিয়মিত কী কোনও ওষুধ খেতেন সৃঞ্জয়? মদ্যপ থাকায় সোমবার রাতে ডোজ বেশি হয়ে এই বিপত্তি, নাকি আত্মহত্যা করেছেন তিনি? সেক্ষেত্রে কারণ কী? জানার চেষ্টায় পুলিশ।
