কঠিন সিদ্ধান্ত, ডিটেনশন ক্যাম্প ইস্যুতে মত দিলীপের

0
138
ছবি সৌজন্যে : নিজস্ব
সব রাজ্য সরকারকেই ডিটেনশন ক্যাম্প চালু করতে বলেছে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্ত-কে কঠিন অথচ সাহসী বলে আখ্যা দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
দিলীপের সাফ কথা, যেভাবে পাশাপাশি দেশগুলি থেকে লোকেরা অবৈধভাবে ভারতে ঢুকেছে তাদের বের করার দরকার আছে। চিহ্নিত করার পর তাদের আলাদা করে রাখতেই হবে। পরে কথাবার্তা বলে ফেরত পাঠাতে হবে। বিশ্বের কোনও দেশ বিদেশিদের এইভাবে থাকতে দেয় না, ভারতও দেবেন না। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত নিয়ে যথেষ্ট সমালোচনা হচ্ছে। বিরোধী রাজনৈতিক দলগুলি ব্যাপকভাবে সরব হয়েছে। এই প্রেক্ষিতে এসআইআর প্রসঙ্গ নিয়েও তৃণমূল সরকারকে তুলোধনা করেছেন বর্ষীয়ান বিজেপি নেতা। দাবি, পশ্চিমবঙ্গে ১ কোটির বেশি জালি ভোটার আছে। তাদের বলেই বিগত নির্বাচনগুলিতে জিতেছে তৃণমূল।
তাদের বের করা নির্বাচন কমিশনের অধিকারের মধ্য পড়ে। এসআইআর যখনই শুরু হোক, এই ভুয়ো ভোটাররা বাদ গেলে তৃণমূল জিততে পারবে না।