পুলিশের ওপর ভরসা নেই, বার্তা দিলীপের 

0
136
ছবি সৌজন্যে : নিজস্ব
পুলিশের ওপর তাঁদের ভরসা নেই, নিজেদের সুরক্ষার দায়িত্ব নিজেদেরই নিতে হবে। ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে এমনই দাবি করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
দিলীপ বলেছেন, অস্ত্র নিয়ে মিছিল নতুন নয়। মহরমে অস্ত্র বেরোতে পারে, রামনবমীতে কেন নয়?  আর মিছিলের সুরক্ষার জন্যই অস্ত্র নিয়ে বেরনোর দরকার আছে কারণ পুলিশের ওপর ভরসা নেই। বিজেপি নেতার কটাক্ষ, পুলিশের নিজেদেরই সুরক্ষা নেই, তাঁরা কী করে সুরক্ষা দেবে! দিলীপ ফের অভিযোগের সুরে বলেছেন, রাজ্য জায়গায় জায়গায় সংখ্যাগুরু মানুষের ওপর হামলা হচ্ছে।
এমন অবস্থা চলতে থাকলে তো রাজ্যে নৈরাজ্যে ভরে যাবে। প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতির সাফ কথা, মালদহ-সহ রাজ্যের বেশ কিছু এলাকায় অশান্তির ঘটনা সেটাই প্রমাণ করে।