গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata দিলীপের দাম্পত্য জীবন নিয়ে কুৎসা! পুলিশে স্ত্রী রিঙ্কু

    দিলীপের দাম্পত্য জীবন নিয়ে কুৎসা! পুলিশে স্ত্রী রিঙ্কু

    0
    54
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ফের নিশানায় বিজেপি নেতা দিলীপ ঘোষ! অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় দিলীপের বিবাহিত জীবন নিয়ে একের পর এক আপত্তিকর পোস্ট করে চলেছেন দুই ব্যক্তি।
    সেই নিয়ে এ বার বিধাননগর সাইবার অপরাধ দমন শাখার দ্বারস্থ হয়েছেন দিলীপ-জায়া রিঙ্কু মজুমদার ঘোষ। অনন্যা চট্টোপাধ্যায় ও ইন্দ্রনীল চক্রবর্তী নামে দু’টি অ্যাকাউন্ট খুলে দিলীপ ও তাঁর স্ত্রীর বিবাহিত জীবন সম্পর্কে অসত্য এবং মানহানিকর মন্তব্য পোস্ট করা হচ্ছে বলে অভিযোগ। রিঙ্কুর দাবি, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এমনটা করা হচ্ছে। এর পরেই বিধাননগর পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
    এ প্রসঙ্গে দিলীপ বলেন, অনেক দিন ধরেই এগুলো চলছে। বেশ কয়েক মাস ধরে এ ধরনের কুৎসা করা হচ্ছে। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে।