গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata পঞ্চায়েতে দিলীপ, নারী কল্যাণে অগ্নি, ৫ মন্ত্রীর দফতর বণ্টন

    পঞ্চায়েতে দিলীপ, নারী কল্যাণে অগ্নি, ৫ মন্ত্রীর দফতর বণ্টন

    0
    19
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    পঞ্চায়েত পেলেন দিলীপ ঘোষ, শিশু ও নারী কল্যাণে অগ্নিমিত্রা পাল। সোমবার নতুন বিধায়কদের সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রথম বৈঠকেই দফতর বণ্টন হয়ে গিয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে শপথ নেওয়া ৫ মন্ত্রীর।
    ওই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পাশাপাশি ৫ মন্ত্রীকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। পঞ্চায়েত দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে। পঞ্চায়েতের সঙ্গে প্রাণী সম্পদ এবং কৃষি বিপণন দফতরের দায়িত্বও সামলাবেন তিনি। নারী ও শিশু কল্যাণ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে অগ্নিমিত্রা পালকে। এর সঙ্গে পুরসভার দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। খাদ্য দফতরের দায়িত্বে এসেছেন অশোক কীর্তনিয়া।
    উত্তরবঙ্গ উন্নয়নের সঙ্গে ক্রীড়া দফতরের দায়িত্ব সামলাবেন নিশীথ প্রামাণিক। আদিবাসী উন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে ক্ষুদিরাম টুডুকে।