
বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র ছেলে সৃঞ্জয় মজুমদারের রহস্যমৃত্যু! সূত্রের খবর, মঙ্গলবার সকালে নিউটাউনের সাপুরজি আবাসনের ই ব্লক ঘর থেকে নিথর দেহ উদ্ধার হয়। প্রথমে নিয়ে যাওয়া হয় নিউটাউনের বেসরকারি হাসপাতালে সেখান থেকে বিধাননগর সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন।
এরপরই দেহটিকে ময়নাতদন্তের জন্য আর জি কর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন সৃঞ্জয় মজুমদার। জানা গেছে, সল্টলেকের একটি তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী ছিলেন বছর ছাব্বিশের সৃঞ্জয়। তাঁর ডাকনাম প্রীতম। মাসখানেক আগেই রিঙ্কু মজুমদার ও দিলীপ ঘোষের বিয়ের সময়ে সামনে এসেছিল রিঙ্কুর ছেলে সৃঞ্জয়ের কথাও। সে সময়ে তিনি জানিয়েছিলেন, পূর্বপরিকল্পিত ভাবে ছুটি নিয়ে বেড়াতে যাওয়ার কথা তাঁর। হোটেল ও আনুষঙ্গিক সব বুকিং হয়ে গেছে।
সেই কারণে বিয়েতে উপস্থিত থাকতে পারছেন না। কিন্তু সেই সঙ্গেই জানিয়েছিলেন, রিঙ্কুর বিয়েতে খুবই খুশি তিনি।






