গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home Kolkata বুথের ভিতর বাহিনী চান দিলীপ, গাফিলতিতে সরব

    বুথের ভিতর বাহিনী চান দিলীপ, গাফিলতিতে সরব

    0
    44
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বুথের ভিতর কেন্দ্রীয় বাহিনী রাখার দাবিতে সরব হয়েছেন দিলীপ ঘোষ। সোমবার জাতীয় নির্বাচন কমিশনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বৈঠক হবে। বুথের মধ্যে বাহিনী রাখা নিয়ে চিন্তাভাবনা চলছে। এই প্রসঙ্গে মুখ খুলেছেন দিলীপ ঘোষ।

    তবে বাহিনীর গাফিলতি নিয়েও সরব হয়েছেন তিনি। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন বরাবরই রাজ্য বিজেপি দাবি করে এসেছে যাতে বুখের ভিতর বাহিনী থাকে। কিন্তু ওরা রাস্তায় দাঁড়িয়ে থাকেন। ভোট লুটপাট হয় বুথের ভিতবে। এবার যদি অন্যরকম কিছু হয় তাহলে মানুষ নিশ্চিন্তে ভোট দিতে পারবেন। তাহলে তৃণমূলের টেকা মুশকিল হবে। বাহিনীর বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগে বিস্ফোরক দাবি করে দিলীপ ঘোষ বলেছেন বাহিনী যথেষ্ট সংখ্যক আসে। পঞ্চায়েত ভোটেও পর্যাপ্ত বাহিনী ছিল। কিন্তু দেখা গিয়েছে ভোট হচ্ছে বুথে, আর বাহিনী বাসে ঘুরে বেড়াচ্ছে।

    অনেকে তো আবার হাজারদুয়ারি দেখতে গিয়েছিলেন। তিনি আরও বলেছেন নতুন ভোটার আই কার্ড ছাড়া কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। বুথে কি হচ্ছে সেটাও বাহিনী দেখবে। তাহলে নিরপেক্ষ ভোটাধিকার সম্ভব।