
প্রার্থী হতে চেয়ে বায়োডেটা জমা দিয়েই কার্যত বিস্ফোরক দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। মেদিনীপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক ভবনে দাঁড়িয়ে তিনি বলেছেন তাঁর মত মানুষদেরকে বেঙ্গল পলিটিক্সে সাইড করে রাখা হয়।
যেহেতু তাঁরা নিজেরা সিদ্ধান্ত নিতে পারেন। এতদিনেও একটা মণ্ডলের জিএসও করা হয়নি তাঁকে। গণতান্ত্রিক অধিকার নিয়ে যদি দলের ভিতরেই সোচ্চার হতে না পারেন তাহলে বিরোধীদের সাথে কি করে লড়াই হবে প্রশ্ন তুলেছেন রিঙ্কু মজুমদার। মন খুলে কথা বলার জন্য যদি ব্ল্যাক লিস্টেড হতে হয় তাতে কিছু বলা নেই।
একইসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-র সঙ্গে দেখা করতে না পেরেও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
