গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home Entertainment কনসার্টে নিজেকে ‘মৃত’ ঘোষণা দিলজিৎ

    কনসার্টে নিজেকে ‘মৃত’ ঘোষণা দিলজিৎ

    0
    9
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    কানাডার ক্যালগরিতে আয়োজিত এক কনসার্টে হঠাৎই নিজেকে মৃত বলে ঘোষণা করেছেন পাঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ। ৩০ এপ্রিল অউরা ওয়ার্ল্ড ট্যুর ২০২৬-এর অংশ হিসেবে মঞ্চে গান পরিবেশন করতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

    এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই কনসার্টে গায়ককে বলতে শোনা যায়, আমি তো অনেক আগেই এই পৃথিবী ছেড়ে দিয়েছি।মৃত্যুকে আমি ভয় পাই না। গত ডিসেম্বর আমি এই শরীর ত্যাগ করার চেষ্টা করছিলাম। কিন্তু এখনো আমার কিছু কাজ বাকি আছে, তাই আমাকে থাকতে হচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই। আমি আগেই এই পৃথিবী ছেড়ে দিয়েছি—এটাই সত্যি, আর আমি এই মঞ্চে দাঁড়িয়ে আছি, এটা আমার অন্তরের ঈশ্বর।এরপর দিলজিৎ আরো বলেছেন, আমার মৃত্যুভয় নেই, কারো প্রতি কোনো বিদ্বেষও নেই। আমি সবাইকে ভালোবাসি। ভালোবাসা, সম্মান আর ক্ষমা—এসবই আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ।যাঁরা এখনো আমার সঙ্গে আছেন, এটাই পাঞ্জাবের প্রকৃত পরিচয়। আমি পাঞ্জাবি।

    আপনাদের কী মত?গায়কের এমন মন্তব্যে অনেক ফ্যান উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে কনসার্টে উপস্থিত কিছু দর্শককে লাল পতাকা উড়িয়ে প্রতিবাদ জানাতেও দেখা গেছে।