
ভারত দিল জিততে পারল না দিলজিৎ দোসাঞ্জের। দেশে আর কোনও কনসার্ট করবেন না দিলজিৎ। সোশ্যাল মিডিয়ায় এমনই বার্তা ছড়িয়েছে পঞ্জাবি গায়কের তরফ থেকে।
কী কারণে তিনি নিজের দেশে আর অনুষ্ঠান করতে চাইছেন না? তাঁর বার্তা অনুযায়ী, দেশে এই ধরনের অনুষ্ঠান করার মতো পরিকাঠামো নাকি নেই। তবে পরে জানিয়েছেন, ভারতে অনুষ্ঠান না- করার সিদ্ধান্ত বিষয়ে যা শোনা যাচ্ছে, তা একান্তই গুজব।গায়ক দিলজিৎ যতই অস্বীকার করুন, এর আগে তিনিই পঞ্জাবি ভাষায় বলেছিলেন, এখানে লাইভ অনুষ্ঠানের জন্য উপযুক্ত পরিকাঠামো নেই।অথচ এটিই শিল্পীদের আয়ের অন্যতম প্রধান উপায়। এবং অনেক লোকের রুজিরুটি এই অনুষ্ঠানের উপরে নির্ভর করে।এই জায়গা থেকেই তাঁর মত, পরের বার চেষ্টা করবেন,যাতে মঞ্চের চার পাশে দর্শকেরা পৌঁছতে পারেন। এই ব্যবস্থা না-করে ওঠা পর্যন্ত ভারতে আর কোনও অনুষ্ঠান করবেন না।এই একটি বিষয় নিয়েই দিলজিৎ সমালোচিত হননি। সোশ্যাল মিডিয়ায় পঞ্জাবের ইংরেজি বানান ভুল লিখেও কটাক্ষের শিকার হয়েছেন তিনি।গায়ক অবশ্য সেই নিয়েও বক্তব্য রেখেছেন।তাঁর লেখনি অনুযায়ী, তিনি যদি পঞ্জাব লেখার পরে জাতীয় পতাকার ছবি না-দেন, তা হলেও লোকে ষড়যন্ত্রের গন্ধ পায়।একই ভাবে বেঙ্গালুরু সম্বন্ধে লিখতে গিয়েও পঞ্জাবের উল্লেখ করতে হয়।নইলে বিপত্তি। আর তিনি যে বানানই লেখেন না, পঞ্জাব বদলাবে না।
পাশাপাশি দিলজিৎ দোসাঞ্জের পাল্টা কটাক্ষ, তিনি জানেন,সমালোচকরা থামবে না।বলতেই থাকবে, খুঁজতেই থাকবে।তার পরেও বলবেন, নিজের দেশকে প্রচণ্ড ভালবাসেন।






