গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Entertainment নিজের ট্রেলার লঞ্চেই অনুপস্থিত দিলজিৎ 

    নিজের ট্রেলার লঞ্চেই অনুপস্থিত দিলজিৎ 

    0
    5
    ছবি সৌজন্যে : এক্স

    সর্দারজি থ্রি ছবিতে পাকিস্তানি শিল্পীদের সঙ্গে অভিনয় করায় বলিউডে বয়কটের মুখে পড়েছিলেন। যদিও নিষিদ্ধ ফাঁড়া কাটিয়ে বর্ডার টু ছবিতে অভিনয় করেছেন, তবে সেটা আগেভাগে সইসাবুত করা ছিল বলেই ছাড়পত্র পেয়েছিলেন।

    এদিকে পহেলগাঁও কাণ্ডের আবহে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এর তরফে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে, ভবিষ্যতে যেন দিলজিৎকে কোনও বলিউড ছবিতে না নেওয়া হয়। তাহলে কি পাক তারকাদের সঙ্গে স্ক্রিন ভাগ করায় আজও বলিউডে ব্যান,পাঞ্জাব দি পুত্তর? তাঁর নিজের ছবির ট্রেলার লঞ্চে না এসে ফের এই বিতর্ক উসকে দিয়েছেন দিলজিৎ।এর মধ্যেই মুক্তি পেয়েছে ইমতিয়াজ আলি পরিচালিত,ম্যায় ওয়াপিস আউঙ্গা সিনেমার ট্রেলার। যে ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন দিলজিৎও। কিন্তু ঝলক উন্মোচনের অনুষ্ঠানে শর্বরী ওয়াঘ, বেদাঙ্গ রায়না-সহ গোটা টিম হাজির থাকলেও দেখা যায়নি,পাঞ্জাবি পপস্টার, দিলজিৎকে। খবর প্রকাশ্যে আসতেই বিটাউনের অন্দরমহলে অভিনেতার অনুপস্থিতিতে প্রশ্ন উঠেছে, দিলজিৎ দোসাঞ্ঝ কি এখনও বলিউডে ব্যান? নাকি সম্প্রতি শিল্পীকে ঘিরে যে আপ-বিজেপি তরজা হয়েছিল, তার জন্যেই ছবির প্রচারানুষ্ঠান এড়িয়ে গেলেন? গুঞ্জনের পালে হাওয়া লেগে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, শেষমেশ মুখ খুলতে বাধ্য হন দিলজিৎ দোসাঞ্ঝ। এক ভিডিও বার্তায় নিজের অনুপস্থিতির কারণ তুলে ধরেন অভিনেতা।দিলজিৎ জানিয়েছেন তিনি এখন টেক্সাসে রয়েছেন। তাই সশরীরে উপস্থিত হতে পারলেন না। আসলে টেক্সাসে শোয়ের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আর তাই তিনি এখানে জরুরি কাজ সামলাচ্ছেন। এরপরই ম্যায় ওয়াপাস আউঙ্গা সিনেমার নাম আউড়ে রসিকতাচ্ছলে অভিনেতার সংযোজন, আমিও খুব শীঘ্রই ফিরে আসব। আপাতত আপনারা ট্রেলারটা উপভোগ করুন।

    আর যদি ভালো লাগে, তাহলে সকলের সঙ্গে শেয়ার করে নেবেন। যদি না লাগে, তবুও শেয়ার করবেন,কারণ, এটা ইমতিয়াজ আলির সিনেমা।