
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদী-কে করা হচ্ছে বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত। দুই দেশের সুসম্পর্ক বজায় রাখার দায়িত্ব থাকবে বাংলার ছেলের কাঁধে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগেই কেন্দ্রের এই বড় ঘোষণা। বারাকপুরের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী। তাঁকে বাংলাদেশের অ্যাম্বাসডর করে পাঠানোর সিদ্ধান্তের ঘোষণা করেছে কেন্দ্র। ইউপিএ জমানায় তৃণমূল কংগ্রেসের সদস্য হিসাবে তিনি কেন্দ্রের রেলমন্ত্রী ছিলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীও ছিলেন। ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দেন। ওই বছরই মার্চ মাসে তিনি বিজেপিতে যোগ দেন। এবার কেন্দ্রীয় সরকার তাঁকে বড় দায়িত্ব দিয়েছে। দীর্ঘ সময় বাদে প্রতিবেশী দেশে কোনও রাজনৈতিক প্রতিনিধিকে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করা হল।
তিনি প্রণয় ভর্মার জায়গায় এই দায়িত্ব পাচ্ছেন। বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূতকে এবার ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত ঘোষণা করা হয়েছে।
