
এক হাতে এসআইআর ফর্ম, অন্য হাতে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকে মুখে কালি লাগানো ছবি। নিশীথ প্রামাণিকের মন্তব্যের প্রতিবাদে এভাবেই সরব হয়েছেন মহিলারা।
অভিযোগ সম্প্রতি নিশীথ প্রামাণিক মন্তব্য করেছিলেন দিনহাটায় অনেকেরই ৩০-৪০ টি করে ছেলে আছে। এই মন্তব্যের প্রতিবাদে নিশীথ প্রামাণিকের ছবিতে কলি লাগিয়ে এসআইআর ফর্ম জমা দিয়েছেন বিক্ষোভকারীরা। এরইমধ্যে বৃহস্পতিবার বুড়িরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভুলকি ৮ নম্বর বুথে এসআইআর ফর্ম কালেক্ট করতে যান বিএলও। সেই সময় মহিলারা একহাতে নিশীথ প্রামাণিকের মুখে কালি লাগানো ছবি এবং অন্য হাতে এসআইআর ফর্ম নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। এরপর বিএলওকে ফর্ম জমা দিয়েছেন।
দিনহাটা ২ ব্লক তৃণমূলের সহ সভাপতি আব্দুল সাত্তার বলেছেন নিশীথ প্রামাণিকের মন্তব্য মহিলাদের অপমানিত করেছে।




