গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Technology তাইওয়ানে সরকারি ক্ষেত্রে ‌‘নিষিদ্ধ’ ডিপসিক

    তাইওয়ানে সরকারি ক্ষেত্রে ‌‘নিষিদ্ধ’ ডিপসিক

    0
    742
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ইউজারদের ব্যক্তিগত তথ্য কীভাবে ব্যবহার করছে সে সম্পর্কে ডিপসিককে প্রশ্ন করবে দক্ষিণ কোরিয়ার নিয়ন্ত্রক সংস্থা। একজন কর্তা বলেছেন, ইউজারদের ব্যক্তিগত তথ্য কীভাবে ব্যবস্থাপনা করা হয় সে বিষয়ে ডিপসিকের কাছে জানতে চাওয়ার পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়ার পার্সোনাল ইনফরমেশন প্রটেকশন কমিশন বা,পিএনপিএস।

    অন্যদিকে,তাইওয়ানের ডিজিটাল মন্ত্রণালয় বলেছে, সরকারি বিভাগগুলির চীনা স্টার্টআপ ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা, বা,এআই পরিষেবা ব্যবহার করা উচিত নয়।কারণ,এই অ্যাপটি চীন থেকে আসায় নিরাপত্তাজনিত উদ্বেগের কারণ হতে পারে।তাইওয়ান দীর্ঘদিন ধরে চীনা প্রযুক্তি সম্পর্কে সতর্ক ছিল। কারণ বেজিং দ্বীপটির উপর সার্বভৌমত্বের দাবি করে। এতে বলা হয়েছে, যেহেতু ডিপসিক চীনা কোম্পানি,তাই তাইওয়নের সরকারি কর্মকর্তা-কর্মীরা এই কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করলে গুরুত্বপূর্ণ সরকারি তথ্য চীনে পাচার হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, সরকারি সব দপ্তর, স্কুল-কলেজ ও শিক্ষাকেন্দ্রসহ যাবতীয় রাষ্ট্রয়ত্ত প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। একইসঙ্গে যেসব স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সরকারি তহবিল গ্রহণ করে, সেসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মীরাও এর আওতায় পড়বেন।

    প্রসঙ্গত, চীনা কোম্পানি ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা,এআই চালিত একট চ্যাটবট সম্প্রতি বিভিন্ন দেশে তোলপাড় তৈরি করেছে। ডিপসিকের নতুন মডেল আর-১ বাজারে আসার পর বিশ্বের অন্যতম বড় চিপ ফার্ম এনভিডিয়ার মার্কেট ভ্যালু ৬০০ বিলিয়ন কমে গেছে।