ডিপসিককে ছাড়িয়ে গেল আলিবাবা

0
243
ছবি সৌজন্যে : নিজস্ব

কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে চীন যেন কোনোভাবেই পিছিয়ে থাকতে রাজি নয়। একের পর এক অত্যাধুনিক এআই মডেল নিয়ে আসছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এবার সেই তালিকায় যোগ হলো ই-কমার্স জায়ান্ট আলিবাবার নাম।

তারা সম্প্রতি ,কুয়েন ২.৫ ম্যাক্স নামের একটি নতুন এআই মডেল লঞ্চ করেছে, যা ডিপসিক ভি থ্রি-এর চেয়েও উন্নত বলে দাবি করা হচ্ছে।এদিকে ডিপসিকের অভাবনীয় সাফল্যের পর চীনের প্রযুক্তি বাজারে যেন এক নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।আন্তর্জাতিক প্রতিযোগিতার পাশাপাশি অভ্যন্তরীণ সংস্থাগুলোর মধ্যেও চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আলিবাবার এই নতুন মডেলটি তারই প্রমাণ।আলিবাবার ক্লাউড বিভাগ জানিয়েছে,কুয়েন ২.৫ ম্যাক্স ওপেনএআইয়ের জিপিটি- ফোর, ডিপসিক-ভি থ্রি এবং মেটার লামা-৩.১-৪০৫বি-এর তুলনায় প্রায় সব ক্ষেত্রেই উল্লেখযোগ্যভাবে ভালো পারফর্ম করে।শুধু তাই নয়, ডিপসিকের মতো কম খরচে তৈরি এই মডেলগুলো এআই জগতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে,ডিপসিকসহ চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি এআই মডেলগুলোর উত্থানের পেছনে রাজনৈতিক কারণও দেখছেন অনেকে।আমেরিকা,চীনের উন্নত সেমিকন্ডাক্টর রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে এবং এআই খাতে চীনকে চাপে রাখতে চাইছে।তবে চীনের এই প্রতিষ্ঠানগুলো একের পর এক নতুন মডেল এনে সেই চাপকে যেন আরও হালকা করে দিচ্ছে।

এই মুহূর্তে এআই প্রযুক্তি বিশ্বে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। মনে করা হচ্ছে, আগামী দিনে এই প্রতিযোগিতা আরও বাড়বে এবং বাজারে আরও উন্নত এবং শক্তিশালী এআই মডেলের আগমন ঘটবে।