ইউক্রেনের সঙ্গে সরাসরি দ্বিপাক্ষিক শান্তি বৈঠকে

0
217
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ইউক্রেনের সঙ্গে এবার সরাসরি দ্বিপাক্ষিক শান্তি বৈঠকে বসতে চাইছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, কিভের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় রাজি মস্কো। যুদ্ধ পরিস্থিতির মাঝে প্রথম এমন কোনও দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট।
ঘটনাচক্রে, পুতিনের এই মন্তব্যের কিছু আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন চলতি সপ্তাহেই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে মনে করছেন তিনি। পাশাপাশি যুদ্ধবিরতি কার্যকর হলে মস্কোর ওপর থেকে আর্থিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আমেরিকা প্রত্যাহর করে নেবে বলেও জানিয়েছিলেন তিনি।
গত সপ্তাহেই খ্রিস্ট ধর্মাবলম্বীদের উৎসব ইস্টার উপলক্ষ্যে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ তুলেছিলেন, ওই সাময়িক যুদ্ধবিরতির কথা বলে আসলে শান্তির ভান করেছেন পুতিন।