লন্ডন-কলকাতা সরাসরি বিমান চালু হোক ঃ মমতা

0
131
ছবি সৌজন্যে : এক্স

লন্ডন থেকে কলকাতা পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা চালু হোক। সোমবার লন্ডনের হাই কমিশনে ভাষণ দিতে গিয়ে এমনই আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি এদিন বলেছেন, লন্ডনের থেকে বাংলা বেশি দূরে নয় । কিন্তু একটা সরাসরি বিমান চাই। আগে ব্রিটিল এয়ারওয়েজের বিমান চলাচলের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

হিথরো বিমানবন্দরে অগ্নিকাণ্ডের জেরে ৮ ঘন্টার বদলে তাঁকে ১৮ ঘন্টা সময়  নিয়ে  লন্ডনে পৌঁছাতে হয়েছে  বলে জানান তিনি। কলকাতা থেকে সরাসরি উড়ানের প্রয়োজনীয়তা ছাড়াও মুখ্যমন্ত্রী বলেছেন, স্বাধীনতার আগে পশ্চিমবঙ্গ ছিল অবিভক্ত ভারতের রাজধানী।

আজও কলকাতা দেশের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। কিন্তু তা ছাড়াও রাজ্য এখন কর্মসংস্থানের গন্তব্য। এই সব কারণে বাংলা শিল্পে বিনিয়োগের জন্যও সেরা বলে ব্যাখা করেন মুখ্যমন্ত্রী।