গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Technology থ্রেডস অ্যাপে ডাইরেক্ট মেসেজিং

    থ্রেডস অ্যাপে ডাইরেক্ট মেসেজিং

    0
    98
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    থ্রেডস অ্যাপে এবার ডাইরেক্ট মেসেজিং চালু করতে যাচ্ছে মেটা। এই নতুন ফিচার ইউজাররা ইনস্টাগ্রামে না গিয়ে সরাসরি মেসেজ পাঠাতে ও পেতে পারবেন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জুকেরবার্গ জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে হংকং,থাইল্যান্ডসহ কিছু নির্বাচিত দেশে এই ফিচার চালু করা হচ্ছে। ইউজাররা এতে আলাদা ইনবক্স পাবেন।

    তবে মেটা জানিয়েছে, আপাতত এই মেসেজগুলো এনক্রিপ্টেড থাকবে না, অর্থাৎ নিরাপত্তার দিক থেকে কিছুটা খোলামেলা থাকবে।২০২৩ সালে ইলন মাস্কের ,এক্স–এর প্রতিদ্বন্দ্বী হিসেবে থ্রেডস যাত্রা শুরু করে। শুরু থেকেই এর সঙ্গে ইনস্টাগ্রামের সংযোগ ছিল, কারণ মেটা চেয়েছিল ইনস্টাগ্রামের বিশাল ইউজারভিত্তি কাজে লাগাতে। লক্ষ্য ছিল,টিকটক, এক্স ও রেডিটের মতো প্রতিযোগীদের সঙ্গে পাল্লা দেওয়া।বর্তমানে থ্রেডসের মাসিক ইউজার ৩৫ কোটির বেশি।

    যদিও মেটা আগেই জানিয়েছিল,২০২৫ সালের আগে তারা থ্রেডস থেকে বড় অঙ্কের আয় প্রত্যাশা করছে না।তবে থ্রেডসে বিজ্ঞাপন চালু হয়েছে গত এপ্রিলে, এবং এটি এখন বিশ্বের সব যোগ্য বিজ্ঞাপনদাতার জন্য ওপেন। এক রিপোর্টে বলা হয়েছে,আমেরিকায় থ্রেডসের মাসিক ইউজার সংখ্যা আগামী বছর ১৭.৫ শতাংশ বেড়ে দাঁড়াবে ৬ কোটি ৫ লাখে। বিপরীতে, এক্সের ইউজার সংখ্যা ১৪.৪ শতাংশ কমে দাঁড়াতে পারে ৫ কোটিতে।