মন্ত্রী তাজমুলের বিরুদ্ধে সরব তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সদস্য

0
259
ছবি সৌজন্যে : নিজস্ব
নেতা হয়েছেন, মন্ত্রী হয়েছেন, অথচ মানষের জন্য কাজ করেন না। রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের বিরুদ্ধে প্রকাশ্যে মঞ্চে এভাবেই সরাসরি সরব হয়েছেন তৃণমূল নেতা তথা হরিশচন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য স্বপন আলি।
শুধু তাই নয়, হরিশচন্দ্রপুর কেন্দ্র থেকেই তাজমুল হোসেনের বদলে অন্য আর এক নেতা তথা মালদহ জেলা পরিষদের সদস্য বুলবুল খানের হয়ে একরকম প্রচার ও শুরু করে দিয়েছেন বলে দাবি করেছেন অনেকে। ক্রিকেট খেলা নিয়ে মলত তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে বলে খবর।
এই নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। পাশাপাশি খেলা নিয়ে দুই নেতার এমন প্রকাশ্য সংঘাতে অস্বস্তি বেড়েছে তৃণমূলের বলে দাবি।