বাংলায় উন্নয়নের দিশা বুদ্ধদেবের, চিঠি রাহুলের 

0
1038
Direction of development in Bengal by Buddhadev letter by Rahul
Direction of development in Bengal by Buddhadev letter by Rahul
বাংলায় গোঁড়ামি ছেড়ে,বিরোধিতা দূরে ঠেলে উন্নয়নের দিশা দেখিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্যকে এমনই চিঠি লিখেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
চিঠিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকপ্রকাশ করে রাহুল গান্ধী লিখেছেন, ভারত এমন এক জন ব্যক্তিকে হারাল, যার উচ্চাভিলাষী দূরদৃষ্টি পশ্চিমবঙ্গকে সুসংহত রূপ দিয়েছে।আদর্শগত গোঁড়ামির সীমা অতিক্রম করে, নানা প্রতিকূলতার মোকাবিলা করে তিনি বাংলার উন্নয়নে নতুন যুগের সূচনা করেছিলেন। সিপিএমের প্রতি বুদ্ধদেব ভট্টাচার্যের অনবদ্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেধাগত বুৎপত্তি এবং উদার হৃদয়ের প্রসঙ্গও উল্লিখিত হয়েছে মীরা ভট্টাচার্যকে পাঠানো রাহুল গান্ধীর চিঠিতে।