গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata পরিচালক অনীক দত্ত-র রহস্যমৃত্যু

    পরিচালক অনীক দত্ত-র রহস্যমৃত্যু

    0
    13
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    হিন্দুস্তান পার্কের স্ত্রীর ফ্ল্যাটের চারতলার ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে পরিচালক অনীক দত্ত-র। পরিচালক অনীক দত্ত গড়িয়াহাটে নিজের বাড়িতে থাকতেন।

    বুধবার দুপুরে স্ত্রী সন্ধি দত্ত-র হিন্দুস্তান পার্কের ফ্ল্যাটে গিয়েছিলেন অনীক দত্ত। সেই ফ্ল্যাটের ছাদ থেকে গড়ে গিয়েছেন বলে খবর। রক্তাক্ত অবস্থায় ঢাকুরিয়া মণিপাল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা অনীক দত্তকে মৃত বলে ঘোষণা করেন। তবে ঠিক কি কারণে ফ্ল্যাটের ছাদে উঠেছিলেন, তা এখনও পরিষ্কার নয়। এটি দুর্ঘটনা না আত্মঘাতী হয়েছেন, নাকি তাঁকে ধাক্কা দেওয়া হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন গড়িয়াহাট থানার তদন্তকারী অফিসাররা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশের হোমিসাইড শাখার অফিসাররা। স্ত্রীর বয়ান নথিভুক্ত করা হয়েছে। এদিকে ভূতের ভবিষ্যত, অপরাজিত খ্যাত পরিচালক অনীক দত্তের এমন খবরে উদ্বেগ ছড়িয়েছে সিনেপাড়ায়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছে যান পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, অভিনেতা জিতু কমল সহ অন্যান্যরা। হাসপাতালে গিয়েছেন সিপিএম নেতা শতরূণ ঘোষ, সৃজন ভট্টাচার্য। উল্লেখ্য বিজ্ঞাপনে কপি রাইটার হিসেবে নাম করা অনীক দত্ত ২০১২-য় ভূতের ভবিষ্যৎ সিনেমার মাধ্যমে রাতারাতি খ্যাতির শীর্ষে উঠে আসেন। ভৌতিক কাহিনির আড়ালে রাজনৈতিক স্যাটায়ার এবং সামাজিক ব্যবস্থাকে বিদ্রুপ করে ছবি তুলে ধরেছিলেন সিনেমায়। পরবর্তীতে আশ্চর্য প্রদীপও একই বার্তা দিয়েছিলেন। কয়েকবছর পর সত্যজিৎ রায়ের জীবন নির্ভর অপরাজিত তৈরি করেছিলেনঅভিনেতা জীতু কমলকে নিয়ে। সেটিও ভীষণ জনপ্রিয়তা পায়। খবর এই মুহূর্তে অপরাজিত ২ ছবি নিয়ে ব্যস্ত ছিলেন পরিচালক অনীক দত্তা এবার পুজোর সময় মুক্তি পেয়েছিল যত কাণ্ড কলকাতায়।

    এদিকে অনীক দত্তর মেয়ে মুম্বইয়ে থাকেন। তিনি আসার পর বাকি প্রক্রিয়া পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হবে বলে খবর।