‘ডিপ ফ্রিজ’ মুক্তি পাচ্ছে 

0
110
ছবি সৌজন্যে : সংগৃহীত

৭১তম জাতীয় পুরস্কারের মঞ্চে বলিউড, দক্ষিণী ও বিভিন্ন ভাষার ছবির পাশাপাশি বাংলা বিনোদুনিয়াকে গর্বিত করেছে পরিচালক অর্জুন দত্তের ছবি, ডিপ ফ্রিজ।

 মুক্তির আগেই এই ছবি বিশেষভাবে প্রশংসিত হয়েছে।জাতীয় পুরস্কার প্রাপ্তির পর এবার বড় পর্দায় মুক্তি পেতে চলেছে,ডিপ ফ্রিজ। প্রযোজনা সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে ছবি মুক্তির দিনক্ষণ। আগামী ২১ নভেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে অর্জুন দত্তের এই ছবি। প্রযোজনা সংস্থার সোশাল মিডিয়ায় জানানো হয়েছে,এই কোজাগরী লক্ষ্মী পুজোয় তাঁদের জাতীয় পুরস্কারজয়ী ছবি ডিপ ফ্রিজ’র আনুষ্ঠানিকভাবে পোস্টার লঞ্চ হয়েছে। ছবিতে অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, দেবযানী চট্টোপাধ্যায় প্রমুখ। এই ছবি বড় পর্দায় আসছে আগামী ২১ নভেম্বর। আশা করেছেন তাঁদের ছবি সকলের ভালো লাগবে। উল্লেখ্য ৭১তম জাতীয় পুরস্কারের তালিকায় সেরা বাংলা ছবি’র শিরোপা পায়,ডিপ ফ্রিজ। এদিকে ডিপ ফ্রিজ ছবির গল্প মূলত আবর্তিত হয়েছে এক প্রাক্তন দম্পতির বিচ্ছেদের পরের অভিজ্ঞতার গল্প নিয়ে। এক প্রাক্তন দম্পতির বিচ্ছেদের পরের অভিজ্ঞতার গল্প নিয়ে এই ছবি তৈরি করেছেন পরিচালক অর্জুন দত্ত।

যিনি এর আগে অব্যক্ত, গুলদস্তা, শ্রীমতী’র মতো সিনেমা উপহার দিয়েছেন বাঙালি দর্শককে।এবার চতুর্থ সিনেমার সুবাদেই জাতীয় পুরস্কার উঠেছে অর্জুনের হাতে।