গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Entertainment ফের বাবা হলেন পরিচালক অ্যাটলি

    ফের বাবা হলেন পরিচালক অ্যাটলি

    0
    15
    ছবি সৌজন্যে : এক্স

    আবারও বাবা হলেন শাহরুখ খান অভিনীত ব্লকবাস্টার জওয়ান ছবির পরিচালক অ্যাটলি কুমার। সুখবরটি নিজেই সোশ্যাল মিডিয়ায়,ফ্যান ফলোয়ারদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন তিনি।

    অ্যাটলি এক পোস্টে লিখেছেন, তাঁর ছেলে এখন বড় দাদা হয়েছে। নিজেকে সত্যিই ভাগ্যবান মনে হচ্ছে।তিনি ও প্রিয়া কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন।এর আগেই চলতি বছরে পরিচালক জানিয়েছিলেন, দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তিনি ও তার স্ত্রী প্রিয়া।উল্লেখ্য দক্ষিণ ভারতীয় সিনেমায় একের পর এক সফল ছবি উপহার দেওয়া অ্যাটলি বলিউডে অভিষেক করেন শাহরুখ খানকে নিয়ে নির্মিত,জওয়ান সিনেমার মাধ্যমে। মুক্তির পর ছবিটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে এবং বিশ্বজুড়ে দারুণ ব্যবসা করে। এদিকে বর্তমানে অ্যাটলি ব্যস্ত রয়েছেন নতুন ছবি রাকা নিয়ে। এতে অভিনয় করছেন দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুন ও অভিনেত্রী দীপিকা পাডুকোন।

    জানা গেছে, সদ্য বাবা হওয়ার আনন্দের মধ্যেই দ্রুত শুটিং সেটে ফিরছেন অ্যাটলি। অন্যদিকে অন্তঃসত্ত্বা অবস্থাতেই ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন দীপিকা।