
১২ জুন এয়ার ইন্ডিয়ার মর্মান্তিক বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে পরিচালক মহেশ জিরাওয়ালার। চিনি মুসত মিউডিত অ্যালবাম নির্মাতা হিসাবে কাজ করতেন। উদ্ধার হওয়া একটি মৃতদেহের সঙ্গে তাঁর পরিবারের ডিএনএ-এর নমুনা মিলিয়ে এই শনাক্তকরণ সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।
পরিবারের সদস্যরা শুরু থেকেই আশঙ্কায় ছিলেন দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কোনও দেহ শনাক্ত করা যাচ্ছিল না। অবশেষে, একটি মৃতদেহের ডিএনএ-এর সঙ্গে পরিবারের নমুনা মিলে যাওয়ার পর নিশ্চিত হয়েছে তাঁর মৃত্যু। উল্লেখ্য, মহেশ মূলত মিউজিক অ্যালবাম নির্মাতা হিসাবে কাজ করতেন। ঘটনার দিন দুপুরে তিন ল’গার্ডেন এলাকায় এক ব্যক্তির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তারপরই ওই এলাকায় ভেঙে পড়ে বিমান।
মহেশের স্ত্রী জানিয়েছিলেন, ঘটনার দিন দুপুর টা ১৪ মিনিটে তাঁর সঙ্গে শেষবার ফোনে কথা হয়েছিল মহেশের। পরে লোকেশন ট্র্যাক করলে দেখা যায়, মহেশের শেষ অবস্থান ছিল বিমান দুর্ঘটনাস্থলের মাত্র ৭০০ মিটার দূরে। এখনও পর্যন্ত বেশ কয়েকটি দেহ শনাক্ত করা সম্ভব হয়নি বলে সূত্রে খবর।
