মহারাষ্ট্রের বিরোধী জোটে মতানৈক্য

0
204
Disagreement in opposition alliance in Maharashtra
Disagreement in opposition alliance in Maharashtra
মহারাষ্ট্রের বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে মতানৈক্য বিরোধী জোট মহা বিকাশ আগাড়িতে।জোটের মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন, সেই নিয়ে মতানৈক্য তৈরি হয়েছে এনসিপি শরদ পাওয়ার এবং শিবসেনার উদ্ধব ঠাকরে শিবিরে।
মহারাষ্ট্রের মহা বিকাশ আগাড়ির তিন প্রধান শরিক কংগ্রেস, এনসিপির শরদ পাওয়ার এবং শিবসেনার উদ্ধব ঠাকরে শিবির। উদ্ধব ঠাকরে শিবির চাইছে বিধানসভায় তাদের দলের নেতাকেই মুখ্যমন্ত্রীর মুখ করে এগোক জোট। অন্যদিকে, এনসিপির শরদ শিবির কাউকেই মুখ করার পক্ষে নয়। এনসিপির রাজ্য সভাপতি জয়ন্ত পাতিল, জোটের শরিকদের উদ্দেশে দুটি দাবি জানিয়েছেন। এক, কোনও দল নিজেদের মতো আগে থেকে কত আসনে লড়াই করবে, সেটা ঘোষণা করবে না। দুই কাউকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হবে না। এর ঠিক উলটো সুরে কথা বলছেন উদ্ধব শিবিরের নেতারা। সঞ্জয় রাউত স্পষ্ট বলেছেন, মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে কারও নাম না ঘোষণা করাটা বিরাট বড় ভুল হবে। শিবসেনার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা উচিত। সরাসরি উদ্ধব ঠাকরের নাম প্রস্তাব না করলেও তাঁর বক্তব্য, ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকাকালীন দারুন কাজ করেছেন উদ্ধব ঠাকরে। তবে কংগ্রেস এখনও নীরব ।