
উত্তরবঙ্গের সুকিয়াপোখরিতে গিয়ে নিখোঁজ হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দক্ষিণ ২৪ পরগনার কামারপোলের বাসিন্দা হিমাদ্রি পুরকাইত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
পরিবারের দাবি ২২ তারিখ হিমাদ্রি দার্জিলিং রওনা দিয়েছিলেন। ২৬ তারিখ তিনি সেখানে পৌঁছন। ছোট থেকেই ভ্রমণের নেশা। পরবর্তীকালে সেটাকেই পেশা করেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিমাদ্রি পুরকাইত দার্জিলিংয়ে একটি হোম স্টে কটেজে টুরিস্ট গাইড হিসেবে কাজ করতেন। হিমাদ্রির মা জানিয়েছেন শনিবার রাত ১০টার দিকে শেষবার কথা হয়। সে জানায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে। রুমে ২-৩ জন থাকায় টেন্টে শুয়েছিলেন হিমাদ্রি। এমনটাই তাঁর মাকে জানায় হিমাদ্রি। এরপর রবিবার সকাল থেকে আর কোনও খোঁজ মিলছে না হিমাদ্রির।
ফোনও সুইচড অফ রয়েছে। কোনওরবন যোগাযোগ করতে না পেরে উৎকণ্ঠায় রয়েছে পুরকাইত পরিবার।
