গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home North 24Pgs তদন্তে অনাস্থা, সুকান্তর মাধ্যমে সিবিআই ডিরেক্টরকে চিঠি বাবা-মায়ের

    তদন্তে অনাস্থা, সুকান্তর মাধ্যমে সিবিআই ডিরেক্টরকে চিঠি বাবা-মায়ের

    0
    96
    ছবি সৌজন্যে : নিজস্ব
    তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে তদন্তে অনাস্থা প্রকাশ করে সিবিআইয়ের ডিরেক্টরকে চিঠি দিয়েছেন আর জি করের নির্যাতিতার বাবা-মা। বৃহস্পতিবার সোদপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
    আইনি সহায়তা সহ সবরকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন। নির্যাতিতার বাবা জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর হাত দিয়েই সিবিআইয়ের ডিরেক্টর প্রবীণ সুদকে চিঠি দিয়েছেন তারা। এর আগে বুধবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানিতে নিহত চিকিৎসকের বাবা-মাকে নতুন করে আবেদন জমা করতে নির্দেশ দেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এরপরেই সুপ্রিম কোর্ট থেকে আর জি কর মামলা ফেরাতে উদ্যোগী হয়েছে নিযাতিতার পরিবার। অভয়ার বাবা-মা সিবিআইয়ের ভূমিকার অসন্তোষপ্রকাশ করে জানায় তাঁরা সিবিআই তদন্ত চাননি।
    আদালত ভাল মনে করে সিবিআইকে তদন্তভার দিয়েছে। তাঁদের অভিযোগ সিবিআই প্রতিপক্ষের মত আচরণ করেছে।