
চুঁচুড়া উৎসবে নিজের শাড়ি এবং প্রসাধনীর স্টল দিয়েছেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করেছেন কেনাকাটা করলেই মিলবে ১০ শতাংশ ছাড়। বেশি মূল্যে কেনাকাটা আবার মিলতে পারে শাড়িও।
অভিনেত্রী সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের শাড়ির ব্যবসা রয়েছে। পাশাপাশি প্রসাধন সামগ্রীও তৈরি করে তাঁর সংস্থা। স্টলে দাঁড়িয়েই মেয়েদের স্বনির্ভর হওয়ার কথা বলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন বিধায়ক অসিত মজুমদার তাঁকে স্টল দেওয়ার কথা বলেছিলেন। তাই দিয়েছেন। চুঁচুড়া উৎসব ১২ দিন চলবে। অভিনেত্রী সাংসদের স্টল ঘিরে জনতার উৎসাহ ছিল চোখে পড়ার মত।
