ছটপুজোয় ছাড়, উত্তরবঙ্গের বিমান ভাড়া লাগামছাড়া, প্রশ্ন মুখ্যমন্ত্রীর

0
156
ছবি সৌজন্যে :ফেসবুক
উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরে বিমানভাড়ায় বৈষম্য নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ছটপুজোয় যেখানে বিমানভাড়ায় বিশেষ ছাড় দেওয়া হচ্ছে, সেই সময় বিপর্যস্ত উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফেরার বিমান ভাড়া ১৮ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর কথায় খুবই দুর্ভাগ্যজনক বিষয় যে বিহারে নির্বাচন আছে বলেই কি ছটপুজোয় বিমান ভাড়ায় ছাড় দেওয়া হয়েছে। তিনি আরও বলেছেন যাঁরা বিমান পাচ্ছেন না, কলকাতা থেকে ঘুরে দিল্লি হয়ে যাচ্ছেন, তাঁদের প্রায় ৪২ থেকে ৪৫ হাজার টাকা খরচ করতে হচ্ছে। বাইরের মানুষ যাঁরা এসেছিলেন তাঁরা ফিরে যাচ্ছেন, যাঁরা বেড়াতে গিয়েছিলেন ফিরে যাচ্ছেন। বিপদে পড়া মানুষের থেকে এত ভাড়া নেওয়া হচ্ছে কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেছেন পর্যটকদের ভলভো বাসে নিয়ে এসেছেন।
তাঁর দাবি ৫টি ভলভো বাসে এবং নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট বাসে করে পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে।